সর্বশেষঃ

ভোলায় জেলা স্বেচ্ছাসেবক দলের আলোচনা সভা ও লিফলেট বিতরণ

দেশের বর্তমান বাজার পরিস্থিতি ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের নেওয়া বিভিন্ন ইতিবাচক পদক্ষেপের তথ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে ভোলায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে জেলা স্বেচ্ছাসেবক দল। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার সকাল ১১টায় ভোলা জেলা বিএনপি কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সাধারণ ক্রেতা, পথচারী ও স্থানীয় ব্যবসায়ীদের মাঝে এই লিফলেট বিতরণ করা হয়।

ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মাসুদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব রাইসুল আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা সদর উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন।

সভায় উপস্থিত বক্তারা বলেন, “বিশ্বব্যাপী চলমান জ্বালানি সংকট ও মূল্যস্ফীতির কারণে সৃষ্ট বাজার পরিস্থিতি মোকাবিলায় বর্তমান সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। বাজার নিয়ন্ত্রণে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ ও সঠিক তথ্য সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দিতেই আমাদের এই লিফলেট বিতরণ কর্মসূচি। আমরা সাধারণ ক্রেতা ও ব্যবসায়ীদের সচেতন করার মাধ্যমে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভূমিকা রাখতে চাই।”

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইয়াকুব শাহ জুয়েল, যুগ্ম আহ্বায়ক লুকু চৌধুরী, বাপ্পি, ফিরোজ, হারুন অর রশিদ, সুমন কামাল মোল্লা, কামাল পাশা, স্বপন গোলদার এবং সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইব্রাহিম খলিল।

এছাড়াও পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অজিউল্লাহ সুমন, সদস্য সচিব মাইনুদ্দিন হাওলাদার, যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসানসহ স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এই কর্মসূচিতে অংশ নেন। আলোচনা সভা শেষে নেতৃবৃন্দ শহরের প্রধান প্রধান সড়কে গণসংযোগ করেন এবং সর্বস্তরের মানুষের হাতে লিফলেট তুলে দেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।