ভোলায় সাংবাদিক টিপু সুলতানের পিতার ৯ম মৃত্যুবার্ষিকী পালন

দোয়া ও মিলাদ মাহফিলের মাধ্যমে ভোলার বিশিষ্ট ব্যাংকার, দৈনিক আলোকিত সকালের স্টাফ রিপোর্টার ও ভোলার জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ভোলা নিউজের বার্তা সম্পাদক (সাংবাদিক) টিপু সুলতানের পিতা মরহুম শিকদার নুরনবীর ৯ম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।
মৃত্যু বার্ষিকী উপলক্ষে শনিবার (১৭ অক্টোবর) বাদ মাগরিব স্থানীয় মসজিদ ও মরহুমের নিজ বাড়িতে মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। বাদ মাগরিব মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন হাফেজ আজগর। একই সময় মরহুমের বাড়িতে মিলাদ ও দোয়া পরিচালনা করেন হাফেজ খালেদ হুসাইন। এ সময় মরহুম শিকদার নুরনবীর আত্মার মাগফিরাত ও জান্নাতুল ফেরদৌস কামনা করে পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে বিশেষ দোয়া প্রার্থনা করা হয়েছে।
উল্লেখ্য, দীর্ঘ্য ৩৭ বছর তিনি উত্তরা ব্যাংক বাংলাদেশ লিমিটেডের হিসাব রক্ষক হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেন। শিকদার নুরনবী ১৯৭৫ সলে উওরা ব্যাংকের শ্যামলী শাখায় হিসাব রক্ষক হিসেবে যোগদান করেন। তিনি শ্যামলী শাখা ছাড়াও ঢাকার গুরুত্বপূর্ণ বিভিন্ন শাখায় কর্মরত ছিলেন। পরবর্তীতে তিনি উওরা ব্যাংকের প্রধান শাখায় বদলী হয়ে এসে ১৪ বছর সফলতার সাথে দায়িত্ব পালন করেন ব্যাংকার। চাকরীর শেষ মুহূর্তে লালমোহন উপজেলায় বদলী হয়ে আসেন এবং সেখান থেকেই তিনি অবসরে যান। তিনি দীর্ঘ ৩৭ বছর সুনামের সহিত দায়িত্ব পালন করেছেন ভোলার এই কৃতি ব্যাংকার। অবসরের পর ২০১৭ইং সালের ১৭ই অক্টোবর মঙ্গলবার সকাল ১১:৩০ মিনিটে নিজ বাসায় ইন্তেকাল করেন।
