সর্বশেষঃ

তজুমদ্দিন বাজারকে পরিচ্ছন্ন ও ক্রেতাবান্ধব করতে উপজেলা প্রশাসনের বিশেষ অভিযান

ভোলার তজুমদ্দিন বাজারের পরিবেশ পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও ক্রেতাবান্ধব করতে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

শনিবার (১৭ অক্টোবর ২০২৬) সকালে তজুমদ্দিনের প্রধান বাজারে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বনি আমিন।

অভিযানে বাজারের পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং ক্রেতা-বিক্রেতাদের জন্য স্বাস্থ্যকর ও স্বস্তিদায়ক পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব গোলাম মোস্তফা মিন্টু, সাধারণ সম্পাদক অমর আসাদ রিন্টু, তজুমদ্দিন প্রেসক্লাবের আহ্বায়ক সাইদুল হক মুরাদসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, তজুমদ্দিন বাজার সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং ব্যবসায়ী নেতৃবৃন্দ।

বাজারের পরিবেশ সুন্দর ও পরিচ্ছন্ন রাখতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয় ব্যবসায়ী ও সংশ্লিষ্টরা। নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত থাকলে বাজারে আগত ক্রেতা ও সাধারণ মানুষ আরও স্বস্তিদায়ক পরিবেশে কেনাকাটা করতে পারবেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।