ভোলায় দুর্গোৎসবের উদ্বোধন, নিরাপত্তা ও সম্প্রীতি নিশ্চিতে প্রশাসন-রাজনৈতিক নেতারা সোচ্চার
ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উৎসবের আনন্দ, সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে ভোলা সদর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ভোলার জেলা প্রশাসক ডাক্তার শামীম রহমান ও জেলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার। শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় এ পরিদর্শনকালে তারা বিভিন্ন পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তাব্যবস্থা, দর্শনার্থীদের চলাচল এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এ সময় পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।
পূজামণ্ডপে আগত ভক্ত-দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদ্যাপনের লক্ষ্যে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন পুলিশ সুপার।
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, দুর্গাপূজাকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং উৎসবমুখর পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
