চরফ্যাশনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

চরফ্যাশন প্রতিনিধি ॥ ভোলার চরফ্যাশন উপজেলায় আসন্ন শ্রী শ্রী শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) উপজেলা পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজ।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ এমাদুল হোসেন এবং বিএনপি নেতা মোঃ আলমগীর মালতিয়াসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে সার্বিক প্রস্তুতি ও প্রয়োজনীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়।
