সর্বশেষঃ

লালমোহনে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে প্রশিক্ষণ শুরু

ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে ভোলার লালমোহন উপজেলার রমাগঞ্জ ও ধলীগৌরনগর ইউনিয়নের সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে।

প্রশিক্ষণে ফ্যামিলি কার্ড কার্যক্রমের আওতায় তথ্য সংগ্রহের বিভিন্ন বিষয় সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রশিক্ষণ প্রদান করেন লালমোহন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মাসুদ।

এ প্রশিক্ষণের মাধ্যমে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজাররা মাঠপর্যায়ে সঠিকভাবে তথ্য সংগ্রহ এবং ফ্যামিলি কার্ড বাস্তবায়নের কার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় দিকনির্দেশনা পাবেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।