ভোলা সরকারি কলেজে নবীনদের বরণ ও ম্যাগাজিন ‘দ্বীপালোক’ -এর মোড়ক উন্মোচন
অসময়ে রসালো তরমুজ, কৃষক মিজানের সাফল্য

ভোলার চরফ্যাশন উপজেলার রসুলপুর ইউনিয়নে অসময়ে তরমুজ চাষ করে সফলতার নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন আদর্শ কৃষক মো. মিজান। মৌসুমের বাইরে চাষ করা তার পাকা ও সুমিষ্ট তরমুজ ইতোমধ্যে স্থানীয়ভাবে বেশ সাড়া ফেলেছে।
বুধবার (৭ অক্টোবর) তার তরমুজের মাঠ পরিদর্শন করা হয়। এ সময় মাঠে বসেই পাকা তরমুজের স্বাদ নেওয়া হয়। রসালো ও সুস্বাদু তরমুজের স্বাদ ছিল বেশ চমৎকার।
চরফ্যাশন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. নাজমুল হুদা জানান, প্রচলিত মৌসুমের বাইরে তরমুজ চাষ করে কৃষক মিজান সফলতা অর্জন করেছেন। আধুনিক কৃষি প্রযুক্তি, সঠিক পরিচর্যা ও কৃষি বিভাগের পরামর্শ অনুসরণ করায় তার ফলন ও গুণগত মান ভালো হয়েছে।
তিনি বলেন, “অসময়ে তরমুজ চাষ কৃষকদের জন্য সম্ভাবনাময় একটি উদ্যোগ। সঠিক জাত নির্বাচন, আধুনিক প্রযুক্তি ও কৃষি বিভাগের পরামর্শ অনুযায়ী পরিচর্যা করতে পারলে অফ-সিজন তরমুজ চাষে কৃষকরা ভালো লাভবান হতে পারেন।”
কৃষক মিজানের এমন সাফল্য এলাকার অন্যান্য কৃষকদেরও মৌসুমের বাইরে নতুন জাতের ফল ও সবজি চাষে উৎসাহিত করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
