জাতিসংঘের সাধারণ পরিষদে এমপি নয়ন, উচ্ছ্বসিত চরফ্যাশন-মনপুরার বাসিন্দারা
লালমোহনে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

লালমোহন প্রতিনিধি :
ভোলার লালমোহনে গজারিয়া গার্লস স্কুল অ্যান্ড কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস, নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. বাবুল পঞ্চায়েত। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। শুরুতে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
পরে শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষাজীবনে নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধের গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন অতিথি ও শিক্ষকরা। নতুন শিক্ষার্থীদের একাদশ শ্রেণির শিক্ষাজীবনের সঙ্গে পরিচিত করার পাশাপাশি তাদের পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানানো হয়। নবীনবরণ শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে গান, নৃত্যসহ বিভিন্ন পরিবেশনা উপস্থাপন করেন শিক্ষার্থীরা। অনুষ্ঠান ঘিরে শিক্ষার্থীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
