সর্বশেষঃ

হিজড়াদের পারিবারিক অনুষ্ঠানে জোর করে টাকা নেওয়ার অভিযোগ

অনলাইন ডেক্স

ভোলার লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের কুলচড়া গ্রামে একটি পারিবারিক অনুষ্ঠানে জোরপূর্বক টাকা নেওয়ার অভিযোগ উঠেছে হিজড়া জনগোষ্ঠীর কয়েকজন সদস্যের বিরুদ্ধে।

পরিবারটির অভিযোগ, সম্প্রতি রাসেল দুবাইয়ের বাড়িতে আয়োজিত পারিবারিক অনুষ্ঠানে কয়েকজন হিজড়া সদস্য উপস্থিত হয়ে টাকা দেওয়ার জন্য চাপ সৃষ্টি করেন। পরিবারের পক্ষ থেকে টাকা দিতে অনিচ্ছার কথা জানানো হলেও একপর্যায়ে জোর করে টাকা নিয়ে নেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় অনুষ্ঠানে উপস্থিত পরিবারের সদস্যদের মধ্যে অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয় বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

পরিবারটির দাবি, ঘটনাটি তদন্ত করে সংশ্লিষ্টদের পরিচয় ও ভূমিকা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক। একই সঙ্গে, ভবিষ্যতে কোনো পারিবারিক বা সামাজিক অনুষ্ঠানে যেন কাউকে অনিচ্ছার বিরুদ্ধে টাকা দিতে চাপ দেওয়া না হয়, সে বিষয়েও কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছে পরিবারটি।

তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা যাচাই এবং সংশ্লিষ্টদের বক্তব্য পাওয়া গেলে প্রতিবেদনে তা যুক্ত করা হবে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।