ভোলায় ‘পরিকল্পিত সন্ত্রাসের’ প্রতিবাদে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে সিভিল সার্জন

ভোলার মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেছেন জেলার সিভিল সার্জন ডা. মুহাম্মদ মনিরুল ইসলাম।
বুধবার (২৩ সেপ্টেম্বর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন তিনি। এ সময় হাসপাতালের চিকিৎসাসেবা, পরিবেশ ও সার্বিক কার্যক্রমের খোঁজখবর নেন সিভিল সার্জন।
পরিদর্শনকালে তিনি রোগীদের চিকিৎসাসেবা কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং বিভিন্ন বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। হাসপাতালের সার্বিক কার্যক্রম সম্পর্কেও সংশ্লিষ্টদের কাছ থেকে তথ্য নেন তিনি।
পরে স্বাস্থ্যসেবার মান আরও উন্নত করা, রোগীদের সেবার ক্ষেত্রে প্রয়োজনীয় বিষয়গুলো নিশ্চিত করা এবং হাসপাতালের কার্যক্রম আরও কার্যকর করার বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন সিভিল সার্জন।
এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
