ভোলায় ‘পরিকল্পিত সন্ত্রাসের’ প্রতিবাদে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
মনপুরায় নারীদের নিয়ে ‘মা সমাবেশ’

মনপুরা প্রতিনিধি
ভোলার মনপুরায় গর্ভবতী নারীদের স্বাস্থ্য, পুষ্টি ও নিরাপদ মাতৃত্ব বিষয়ে সচেতন করতে ‘মা সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) উপজেলার বাধেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা সুশীলনের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন ভোলার সিভিল সার্জন ডা. মুহাম্মদ মনিরুল ইসলাম।
আলোচনায় গর্ভবতী নারীদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, পুষ্টিকর খাবার গ্রহণ, নিরাপদ মাতৃত্ব এবং সন্তান প্রসবের আগে ও পরে প্রয়োজনীয় যত্নের বিষয়ে সচেতনতামূলক তথ্য তুলে ধরা হয়।
এ সময় বক্তারা গর্ভাবস্থায় জটিলতার লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং প্রয়োজন অনুযায়ী স্বাস্থ্যকেন্দ্রে যাওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
সমাবেশে স্থানীয় স্বাস্থ্যকর্মী, সুশীলনের প্রতিনিধিসহ এলাকার গর্ভবতী নারীরা উপস্থিত ছিলেন।
