সর্বশেষঃ

লালমোহনে ডেঙ্গু প্রতিরোধে মশা নিধন কার্যক্রম শুরু

ভোলার লালমোহনে ডেঙ্গু প্রতিরোধে মশা নিধন কার্যক্রম শুরু করেছে উপজেলা প্রশাসন। বুধবার (১৬ সেপ্টেম্বর) উপজেলা কমপ্লেক্স ও আশপাশের এলাকায় মশা নিধক ওষুধ ছিটানোর মধ্য দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সিফাত বিন সাদেক।

ডেঙ্গুর বিস্তার ঠেকাতে উপজেলার নয়টি ইউনিয়নেও মশা নিধন কার্যক্রম জোরদার করা হয়েছে। এ জন্য প্রতিটি ইউনিয়নে একটি করে মশা নিধক মেশিন দেওয়া হয়েছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নিয়মিত মশা নিধনের পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানো এবং বাড়ি ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। বিশেষ করে এডিস মশার বংশবিস্তার রোধে জমে থাকা পানি অপসারণ ও পরিচ্ছন্নতা নিশ্চিত করতে স্থানীয়দের সচেতন করা হচ্ছে।

ইউএনও মোহাম্মদ সিফাত বিন সাদেক বলেন, ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় কার্যক্রম নেওয়া হয়েছে। ইউনিয়ন পর্যায়েও মশা নিধন কার্যক্রম পরিচালনা করা হবে। এ জন্য সংশ্লিষ্টদের নিজ নিজ এলাকায় কার্যক্রম আরও জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।