সর্বশেষঃ

লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ 

লালমোহন (ভোলা) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ও ভোলা-৩ আসনের সংসদ সদস্য মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবার সার্বিক পরিস্থিতি সরেজমিনে দেখতে আকস্মিক পরিদর্শন করেন।

রবিবার (১৩ সেপ্টেম্বর) সকালে পরিদর্শনকালে তিনি হাসপাতালে ভর্তি রোগীদের সঙ্গে সরাসরি মতবিনিময় এবং তারা যথাযথ চিকিৎসা ও প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পাচ্ছেন কি না, সে বিষয়ে খোঁজখবর নেন। হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে রোগীদের চিকিৎসা, ওষুধ সরবরাহ, চিকিৎসক ও নার্সদের সেবার মান এবং হাসপাতালের বিভিন্ন সুযোগ-সুবিধার ব্যাপারে খোঁজ নেন। রোগীদের সঙ্গে কথা বলে তাদের চিকিৎসাসেবা ও হাসপাতালের সুযোগ-সুবিধা নিয়ে কোনো সমস্যা বা অসুবিধা রয়েছে কি না তা জানারও চেষ্টা করেন তিনি।

স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ হাসপাতালের চিকিৎসা সেবাকে আরও জনবান্ধব, স্বাচ্ছন্দ্যময় ও মানসম্মত করার জন্য উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবু তাহলা ছাদীসহ সব চিকিৎসক ও নার্সকে আন্তরিকতা, দায়িত্বশীলতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন। হাসপাতালের সার্বিক পরিবেশ ও চিকিৎসাসেবার মান আরও উন্নত করার ওপর গুরুত্বারোপ করেন। সাধারণ মানুষ যাতে উপজেলা পর্যায়েই স্বাচ্ছন্দ্য, নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পরিবেশে মানসম্মত চিকিৎসাসেবা নিতে পারে সে বিষয়ে গুরুত্বরোপ করেন। হাসপাতালের চিকিৎসাসেবা, রোগীদের সুযোগ-সুবিধা এবং সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে সংশ্লিষ্টদের কাছ থেকে প্রয়োজনীয় তথ্য নেন এবং চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষ যেন কোনো ধরনের অবহেলা বা হয়রানির শিকার না হন এবং প্রত্যেক রোগী যথাযথ চিকিৎসা সেবা পান—এ বিষয়টি নিশ্চিত করার জন্য কর্তৃপক্ষকে পরামর্শ প্রদান করেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।