সর্বশেষঃ

মনপুরার দক্ষিণ সাকুচিয়ায় ইসলামী আন্দোলনের কমিটি গঠিত

মনপুরা প্রতিনিধি ॥
ভোলার মনপুরা উপজেলার আওতাধীন ৪নং দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর ইউনিয়ন কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বাদ মাগরিব কোড়ালিয়া বাজারস্থ ইউনিয়ন কার্যালয়ে শাখা সভাপতি মাওলানা মাকসুদুর রহমান এর সভাপতিত্বে ও সেক্রেটারি মুহাম্মদ নজরুল ইসলামের সঞ্চালনায় এই কাউন্সিল অনুষ্ঠিত হয়।
উক্ত ইউনিয়ন কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনপুরা উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি হাজী আবু সাঈদ সরদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনপুরা উপজেলা শাখার সেক্রেটারি মুফতী ইসমাইল হেসেন, উপজেলা শ্রমিক আন্দোলনের সভাপতি ডাঃ মোহাম্মদ ইব্রাহিম খলিল সহ উপজেলা ও ইউনিয়ন শাখার নেতৃত্ববৃন্দ।
এসময় কাউন্সিলে বক্তারা সাংগঠনিক কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও গতিশীল করার লক্ষ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রধান করেন। পরে বিগত সেশনের কমিটি বিলুপ্ত করে ২০২৭-২৮ সেশনের কমিটি ঘোষণা করেন। নবগঠিত কমিটিতে সভাপতি মাওলানা আব্দুল মতিন ফয়েজী, সহ-সভাপতি মুহাম্মদ আবু বকর সিদ্দিক ও হাফেজ মুহাম্মদ মনির হোসেন-কে সেক্রেটারি হিসেবে মনোনীত করা হয়।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।