নতুন কুঁড়ি স্পোর্টসের রেজিস্ট্রেশনের সময় বাড়ল, আবেদন করা যাবে ২০ সেপ্টেম্বর পর্যন্ত
লালমোহনের বিতর্কিত ও দূর্নীতিবাজ প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহ আলমকে রামগতিতে বদলি

ভোলার লালমোহন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (চলতি দায়িত্ব) মো. শাহ আলমকে লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় বদলি করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (প্রশাসন-২) মোছাম্মদ রোখসানা হায়দার স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। অফিস আদেশে বলা হয়েছে, মো. শাহ আলমকে লালমোহন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে রামগতি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে বদলি/পদায়ন করা হয়েছে। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তিনি সেখানে দায়িত্ব পালন করবেন। আদেশ অনুযায়ী, তাকে আগামী ১৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্ব হস্তান্তর করতে হবে। অন্যথায় ১৫ সেপ্টেম্বর থেকে তিনি তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হিসেবে গণ্য হবেন।
এদিকে, শাহ আলমের বদলির খবরে লালমোহনের কয়েকজন শিক্ষক সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা আবু তাহেরেরও বদলি দাবি করেছেন। তাদের অভিযোগ, শিক্ষকদের সঙ্গে আচরণ ও বিভিন্ন বিষয়ে তিনি আরও বিতর্কিত ভূমিকা পালন করছেন।
