সর্বশেষঃ

এপ্রোচ সড়কের বেহাল দশা, দুর্ঘটনার শঙ্কায় লালমোহনের বদরপুর-ফরাজগঞ্জের মানুষ

ভোলার লালমোহন উপজেলার বদরপুর ও ফরাজগঞ্জ ইউনিয়নের সংযোগকারী ব্রিজের এপ্রোচ সড়কের একটি অংশ ভেঙে গিয়ে তৈরি হয়েছে মারাত্মক ঝুঁকি। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় সড়কের এক পাশের মাটি সরে গিয়ে সৃষ্টি হয়েছে বড় গর্ত।

এতে প্রতিনিয়ত ভোগান্তিতে পড়ছেন এ পথে চলাচলকারী পথচারী ও যানবাহন চালকরা। বিশেষ করে বৃষ্টির সময় সড়কটির ঝুঁকি আরও বেড়ে যায়। অসতর্কভাবে চলাচল করলে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

ঝুঁকিপূর্ণ স্থানটি চিহ্নিত করতে সড়কের পাশে স্থানীয়ভাবে একটি সতর্কতামূলক সাইনবোর্ডও টাঙানো হয়েছে। সেখানে লেখা রয়েছে, “সাবধান, অতিক্রমণে ক্ষতিগ্রস্ত এপ্রোচ সড়ক, সাবধানে চলাচল করুন।”

স্থানীয়দের অভিযোগ, গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ ও যানবাহন চলাচল করলেও দীর্ঘদিন ধরে ভাঙা অংশটি সংস্কারে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।

বদরপুর ও ফরাজগঞ্জ ইউনিয়নের মানুষের যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ এই সড়কটি দ্রুত সংস্কার করে নিরাপদ চলাচলের উপযোগী করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

তাদের ভাষ্য, দুর্ঘটনা ঘটার পর নয়, তার আগেই ঝুঁকিপূর্ণ এপ্রোচ সড়কটি সংস্কারে কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।