লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা

আরিফুল ইসলাম রিয়াজ, ভোলা
ভোলার লালমোহনে উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক সমন্বয় সভা ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে লালমোহন উপজেলা পরিষদ হলরুমে পৃথক এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সিফাত বিন সাদেক।
সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানুল হক, লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম মজুমদার, লালমোহন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. বাবুল পঞ্চায়েতসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।
সভায় উপজেলার সার্বিক উন্নয়ন কার্যক্রম, প্রশাসনিক সমন্বয় এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি চলমান উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি, প্রশাসনের বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে করণীয় নিয়ে মতবিনিময় করেন সংশ্লিষ্টরা।
এ সময় উপজেলার সার্বিক উন্নয়ন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে পরিচালনায় সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
