লালমোহনে ৫০ পিস ইয়াবা ও ১০ গ্রাম গাঁজাসহ মাদককারবারি আটক

ভোলার লালমোহন থানা পুলিশের অভিযানে ৫০ (পঞ্চাশ) পিচ অবৈধ মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট ও ১০ (দশ) গ্রাম গাঁজা সহ ০১ মাদককারবারী আটক
ভোলার লালমোহন থানাধীন পশ্চিম চরউমেদ ইউনিয়ন এর ০৭নং ওয়ার্ডস্থ মাল বাড়ী রাস্তার তিন রাস্তার মোড় হইতে ৫০ (পঞ্চাশ) পিচ অবৈধ মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট ও ১০ (দশ) গ্রাম গাঁজা সহ ০১ (এক) জন মাদককারবারীকে আটক করেছে লালমোহন থানা পুলিশের একটি চৌকস টিম।
লালমোহন থানার এসআই (নিঃ)/ আসাদুজ্জামান খান সংঙ্গীয় অফিসার ফোর্সসহ মাদক উদ্ধার অভিযান পরিচালনা করিয়া ৫০ (পঞ্চাশ) পিচ অবৈধ মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট ও ১০ (দশ) গ্রাম গাঁজা সহ আসামী মোঃ আল মাহি খান পিয়াস (২৪), পিতা-আল আমিন, মাতা-জান্নাত বেগম, সাং উত্তর ফ্যাশন ৫নং ওয়ার্ড, ওসমানগঞ্জ, ইউপি-চরফ্যাশন, থানা-চরফ্যাশন, জেলা-ভোলাকে গ্রেফতার করে।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম মজুমদার জানান গতকাল রাতে লালমোহন থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আসামীকে মাদকসহ গ্রেফতার করে। আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।
