সর্বশেষঃ

লালমোহনে স্বাস্থ্য বিষয়ক অবহিতকরণ সভা

লালমোহন প্রতিনিধি ॥

ভোলার লালমোহনে মা, শিশু ও কিশোর-কিশোরীদের স্বাস্থ্য এবং আচরণগত পরিবর্তন বিষয়ে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টদের সঙ্গে অবহিতকরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০টায় লালমোহন উপজেলা পরিষদ হলরুমে বেসরকারি উন্নয়ন সংস্থা সুশীলনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সিফাত বিন সাদেক।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু মোহাম্মদ তালহা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ মাসুদ, ইউনিসেফের এমএনসিএইচ কর্মকর্তা, সুশীলনের ভোলা জেলা প্রকল্প সমন্বয়কারী মোহাম্মদ সজীব রহমান, লালমোহন উপজেলার প্রজেক্ট অফিসার সারা লিসা খান, উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্য পরিদর্শক এবং পরিবার পরিকল্পনা পরিদর্শক রাবেয়া বেগমসহ নারী ও শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সভায় মা ও শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, কিশোর-কিশোরীদের স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং স্বাস্থ্য ও আচরণগত পরিবর্তনের মাধ্যমে পরিবার ও সমাজে ইতিবাচক প্রভাব তৈরির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি সংশ্লিষ্ট সরকারি দপ্তর ও অংশীজনদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।