সর্বশেষঃ

ভোলা সদরে ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্টের নতুন কমিটি গঠন

তরুণদের সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্তকরণ, নেতৃত্বের বিকাশ এবং জনকল্যাণমূলক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্ট (ওয়াইএনডি), ভোলা সদর উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে।

আজ রবিবার (৬ সেপ্টেম্বর) ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্ট (ওয়াইএনডি) এর কেন্দ্রীয় সভাপতি মোঃ শাফায়াত হোসেন (সিয়াম) ও সাধারণ সম্পাদক আশরাফুন নাহার আগামী এক বছরের জন্য ভোলা সদর উপজেলা শাখার কমিটি অনুমোদন করেন।

ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্ট (ওয়াইএনডি) এর উপদেষ্টা মোঃ আশরাফুল এবং এক্সিকিউটিভ ডিরেক্টর ও কেন্দ্রীয় সভাপতি মোঃ শাফায়াত হোসেন (সিয়াম) অনুমোদিত কমিটি ভোলা সদর উপজেলা শাখার নবগঠিত কমিটির সভাপতি মোঃ ইফাজের কাছে দায়িত্ব হস্তান্তর করেন।

ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্ট (ওয়াইএনডি) এর নবগঠিত কমিটি ভোলা সদর উপজেলার তরুণদের সংগঠিত করে শিক্ষা, দক্ষতা উন্নয়ন, পরিবেশ সুরক্ষা, সামাজিক সচেতনতা ও মানবিক কার্যক্রমে তরুণদের অংশগ্রহণ বাড়াতে কাজ করবে।

নবগঠিত কমিটিতে দায়িত্বপ্রাপ্তরা হলেন সভাপতি মো:ইফাজ হোসেন, সহ-সভাপতি আবদুর রহমান জামী, সহ-সভাপতি তাযকিয়া ইনসান, সহ-সভাপতি :মো: জিহাদ, সাধারণ সম্পাদক মো: আশিকুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ইসরাত জাহান নুহা, যুগ্ম সাধারণ সম্পাদক মুক্তা আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক :জান্নাতুল ফেরদাউস মিথিলা, সাংগঠনিক সম্পাদক মো: সাব্বির, সহ সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক বিবি ফাতেমা সিমা, কোষাধ্যক্ষ সুমাইয়া জাহান জিবা, দপ্তর সম্পাদক মো: ফয়েজ হোসেন, সহ-দপ্তর সম্পাদক মো: সাব্বির, প্রচার ও প্রকাশনা সম্পাদক :মো: নাইমুর রহমান, কর্ম ও পরিকল্পনা সম্পাদক মো: মমিন হোসেন, নারী ও শিশু বিষয়ক সম্পাদক সাথী সাহা, যুগ্ম ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো: সাইদুর রহমান, স্বাস্থ্য ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক মুনিয়া সিকদার, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বিজয় আহমেদ মুন্না, সমাজ কল্যাণ সম্পাদক নুসাইবা জাহান প্রিয়া, কার্যনির্বাহী সদস্য লাইজু আক্তার, কার্যনির্বাহী সদস্য মো ইসমাইল, কার্যনির্বাহী সদস্য রাইহান, কার্যনির্বাহী সদস্য মো:মুন্না, কার্যনির্বাহী সদস্য রাফিয়া আহমেদ।

সংগঠনটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নবগঠিত কমিটির নেতৃত্বে ভোলা সদর উপজেলায় তরুণদের ইতিবাচক কর্মকাণ্ড আরও বিস্তৃত হবে এবং সমাজ উন্নয়নে তরুণদের কার্যকর ভূমিকা নিশ্চিত হবে।

নতুন কমিটির নেতৃবৃন্দ সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।