সর্বশেষঃ

দৌলতখানে চায়না পিস্তল ও ম্যাগাজিনসহ যুবক গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥
ভোলার দৌলতখানে পুলিশের বিশেষ অভিযানে একটি সেমি অটোমেটিক ৭.৬২ মিমি চায়না পিস্তল ও ম্যাগাজিনসহ মোঃ নাহিদ হোসাইন (২৬) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৩টা ১৫ মিনিটে দৌলতখান থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চরপাতা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে অভিযান পরিচালনা করে। এ বিষয়ে বুধবার বিকেলে জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার) বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাসিন্দা নাহিদ হোসাইনের বসতঘরের শয়নকক্ষে অভিযান চালানো হয়। এ সময় তার দেখানো মতে শয়নকক্ষের তোশকের নিচ থেকে একটি সেমি অটোমেটিক ৭.৬২ মিমি চায়না পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। পরে অস্ত্রসহ নাহিদ হোসাইনকে গ্রেফতার করে পুলিশ।

এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে অস্ত্র আইন, ১৮৭৮-এর ১৯(এ) ধারায় দৌলতখান থানায় মামলা করা হয়েছে। মামলা নম্বর-০১, তারিখ ২ সেপ্টেম্বর ২০২৬। পুলিশ জানিয়েছে, অবৈধ অস্ত্র উদ্ধারের ঘটনায় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।