মনপুরায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভোলার মনপুরায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে মনপুরা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন মনপুরা উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলীয় কার্যালয়ের সামনে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। এ সময় নেতাকর্মীরা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একে অপরকে শুভেচ্ছা জানান।
উল্লেখ্য, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি প্রতিষ্ঠিত হয়। এবারে দলটি ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে।
মনপুরায় প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
