সর্বশেষঃ

ভোলার লালমোহনে ৫ গোডাউন থেকে ৫৫শ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ

ভোলার লালমোহনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে লালমোহন পৌরসভা বাজার সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড আউটপোস্ট লালমোহনের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ওই এলাকার পাঁচটি গোডাউনে তল্লাশি চালিয়ে প্রায় ২২ লাখ টাকা মূল্যের ৫ হাজার ৫০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।

অভিযানের সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে গোডাউন মালিকরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

পরে জব্দ করা নিষিদ্ধ পলিথিনের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা জেলা পরিবেশ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়।

কোস্ট গার্ড জানিয়েছে, পরিবেশ রক্ষায় নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।