প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত
লালমোহনে ভারসাম্যহীন নারীর ইটের আঘাতে মাথা ফাটল ইউপি চেয়ারম্যানের

ভোলার লালমোহনে এক ভারসাম্যহীন নারীর ছোড়া ইটের আঘাতে কালমা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. শাহজাহান খলিফা আহত হয়েছেন।
বুধবার (২৬ আগস্ট) দুপুরে লালমোহন হাসপাতাল রোড এলাকায় নিজ বাসায় যাওয়ার পথে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই ভারসাম্যহীন নারী হঠাৎ করে পেছন দিক থেকে একটি ইট ছুড়ে মারলে তা চেয়ারম্যান শাহজাহান খলিফার মাথায় লাগে। এতে তার মাথা ফেটে যায়।
পরে স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বাসায় পাঠানো হয়। বর্তমানে তিনি নিজ বাসায় চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
স্থানীয়দের অভিযোগ, বেশ কিছুদিন ধরে ওই ভারসাম্যহীন নারী লালমোহন পৌর শহরের বিভিন্ন এলাকায় পথচারীদের ওপর হামলার চেষ্টা করে আসছেন। বিষয়টি নিয়ে জনমনে উদ্বেগ দেখা দিয়েছে। এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
চেয়ারম্যান আহত হয়েছেন। তিনি এখন বাসায় আছেন।
কালমা ইউনিয়নের ৭নং ওয়ার্ড ইউপি সদস্য নিরব মৃধা বলেন, ভারসাম্যহীন নারীর ইটের আঘাতে প্যানেল
লালমোহন থানার ওসি নজরুল ইসলাম মজুমদার বলেন, এ বিষয়ে থানায় কেউ অভিযোগ করেনি। বিষয়টিআমার জানা নেই।
