লালমোহনে স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে অনুদানের চেক হস্তান্তর

ভোলার লালমোহনে সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে নিবন্ধনকৃত স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সিফাত বিন সাদেক সংশ্লিষ্ট স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদের হাতে অনুদানের চেক তুলে দেন।
এ সময় উপজেলা সমাজসেবা অফিসার মো. মাসুদসহ সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।
সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে দেওয়া এ অনুদান স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর বিভিন্ন সমাজকল্যাণমূলক ও মানবিক কার্যক্রমে সহায়ক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা জানান।
