এইচএসসির বিশেষ পরীক্ষায় দেশজুড়ে অনুপস্থিত ২ হাজার ৪৭৭ পরীক্ষার্থী
লালমোহনে এলজিইডির বিদায় ও বরণ অনুষ্ঠান

লালমোহন প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলা এলজিইডি কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে বিদায় ও বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি উপজেলা এলজিইডি কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে লালমোহন উপজেলা প্রকৌশলী তানজিলুর রহমান-কে চরফ্যাশন উপজেলায় বদলি হওয়ায় বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
একই অনুষ্ঠানে বোরহানউদ্দিন উপজেলা থেকে বদলি হয়ে লালমোহনে যোগদান করা নতুন উপজেলা প্রকৌশলী মো. মাইদুল ইসলাম খান-কে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠানে এলজিইডি কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা বিদায়ী প্রকৌশলী তানজিলুর রহমানের কর্মময় জীবনের সাফল্য কামনা করেন এবং নতুন প্রকৌশলী মো. মাইদুল ইসলাম খানকে লালমোহনে স্বাগত জানান।
