সর্বশেষঃ

ছয় মাসে এমপি নয়নের উদ্যোগে চরফ্যাশন-মনপুরায় উন্নয়নের অগ্রগতি

চরফ্যাশন ও মনপুরা উপজেলা থেকে নির্বাচিত সংসদ সদস্য এবং কেন্দ্রীয় জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক মো. নূরুল ইসলাম নয়ন দায়িত্ব গ্রহণের পর গত ছয় মাসে ভোলার চরফ্যাশন ও মনপুরা উপজেলার উন্নয়ন ও জনকল্যাণে একাধিক উদ্যোগ গ্রহণ করেছেন। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে দ্বীপ উপজেলা মনপুরার যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, ক্রীড়া ও নাগরিক সেবায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

সংসদ সদস্যের উদ্যোগে মনপুরা উপজেলার বিভিন্ন সড়ক উন্নয়নে প্রায় ২০ কোটি টাকার কাজের টেন্ডার প্রক্রিয়া এগিয়েছে। পাশাপাশি উপজেলার দুটি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের জন্য কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

স্বাস্থ্যসেবার ক্ষেত্রে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীতকরণ এবং একটি অ্যাম্বুলেন্সের অনুমোদনের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে দুর্গম এ উপজেলার মানুষের চিকিৎসাসেবা আরও সহজ ও উন্নত হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। এছাড়া চরফ্যাশনের নতুন গ্রিড থেকে বিদ্যুৎ সরবরাহ চালু করা। বিভিন্ন নৌ ঘাটে পল্টুন স্থাপন করা, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন, রাস্তা ঘাট নির্মাণ ও সংস্কার, খাল খননসহ

বিদ্যুৎ খাতে নেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ উদ্যোগ। মনপুরায় জাতীয় গ্রিডের বিদ্যুৎ সরবরাহের জন্য টেন্ডার আহ্বান করা হয়েছে। এছাড়া নৌযান চলাচল ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে চারটি পল্টন অনুমোদনের কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।

ক্রীড়া ও বিনোদনের ক্ষেত্রেও রয়েছে বিভিন্ন পরিকল্পনা। মনপুরায় মিনি স্টেডিয়াম নির্মাণ এবং শিশু পার্ক নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে মনপুরা ঈদগাহ নির্মাণ এবং কলাতলী-কাজিরচর সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

জলাবদ্ধতা ও কৃষি ব্যবস্থাপনার উন্নয়নে উপজেলার দুটি খাল খননের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পাশাপাশি সরকারের সামাজিক নিরাপত্তা ও কৃষি সহায়তা কর্মসূচির আওতায় মনপুরায় ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ড তৈরির প্রক্রিয়া চলমান রয়েছে।

এছাড়া মনপুরা সদরকে পৌরসভায় উন্নীত করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। স্থানীয় অবকাঠামো ও নাগরিক সুবিধা বৃদ্ধির লক্ষ্যে আরও বেশ কিছু পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, যেগুলো পর্যায়ক্রমে বাস্তবায়নের মাধ্যমে দৃশ্যমান হবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।

সংসদ সদস্য মো. নূরুল ইসলাম নয়নের এসব উদ্যোগের বিষয়ে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রত্যাশা—পরিকল্পনাগুলো দ্রুত বাস্তবায়িত হলে দীর্ঘদিনের অবহেলিত মনপুরা উপজেলার যোগাযোগ, স্বাস্থ্য, শিক্ষা, বিদ্যুৎ ও নাগরিক সেবার মান আরও উন্নত হবে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।