বোরহানউদ্দিনে ৩৩ কেভি লাইনে ত্রুটি, বিদ্যুৎহীন পুরো ভোলা

ভোলার বোরহানউদ্দিনে ৩৩ কেভি বিদ্যুৎ লাইনে কারিগরি ত্রুটির কারণে পুরো ভোলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। এতে জেলার বিভিন্ন এলাকার গ্রাহকরা বিদ্যুৎহীন হয়ে পড়েছেন।
বুধবার (১৯ আগস্ট) দুপুরে কারিগরি ত্রুটির কারণে বোরহানউদ্দিন থেকে ৩৩ কেভি লাইন বন্ধ হয়ে যায়। এর ফলে ভোলার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হচ্ছে।
ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো) জানিয়েছে, ত্রুটি নিরসনে কাজ চলমান রয়েছে। আশা করা হচ্ছে, দুপুর সাড়ে ৩টার মধ্যে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে।
সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে ওজোপাডিকো কর্তৃপক্ষ।
