সর্বশেষঃ

ভোলার পাঙ্গাশিয়ায় প্রায় এক একর জমির ফলদ ও বনজ বৃক্ষ কেটে নিয়েছে দূর্বৃত্তরা

ভোলা সদর উপজেলার পাঙ্গাশিয়া মৌজায় বিরোধীয় প্রায় এক একর জমির ফলদ ও বনজ বৃক্ষ কেটে নিয়েছে দুর্বৃত্তরা। স্থানীয় প্রভাবশালী একটি গ্রুপের ছত্রছায়ায় টানা দুই দিন ধরে পাঁচ লক্ষাধিক টাকার গাছ কেটে নিয়েছে দুর্বৃত্তরা । পরে পুলিশ গিয়ে গাছ কাটা বন্ধ করেছে। এদিকে গাছের মালিকদেরকে হুমকি ধামকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবারের লোকজন।
জমির মালিকদের পক্ষে মোঃ ফারুক জানান, তার নানা আবদুল মুনাফ খরিদ সুত্রে মালিক হয়ে দীর্ঘ ৬০ বছরের অধিক সময় ধরে ভোগ দখলে থাকা জমিতে তাদের ফলদ ও বনজ বৃক্ষ রয়েছে। তাছাড়া প্রায় ৪০ শতাংশ জমিতে রয়েছে কলা বগান। বিগত কয়েক বছর যাবত কাশেম মাতব্বর গ্রুপ ওই জমি খরিদ করেছে দাবি করে জবর দখলের পায়তারা শুরু করে। পরবর্তীতে বিষয়টি আদালতে গড়ায়। আদালত আমার নানা আবদুল মুনাফ গ্রুপের পক্ষে রায় দেন। রায়ের পর বেশ কয়েক বছর কাশেম মাতাবর গ্রুপ চুপ ছিল। গত ১৫ আগস্ট হঠাৎ করে কাশেম মাতাব্বর, সুজন, মাইনুলের নেতৃত্বে একটি ভারাটিয়া সন্ত্রাসীদল দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে আমাদের জমির শতশত গাছ কেটে নিয়ে যায়। তাছাড়া ৪০ শতাংশ জমির প্রায় এক দেড় হাজার কলাগাছ কেটে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। এতে প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্ততি চলছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।