সর্বশেষঃ

চরফ্যাশনে ৬ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৫৪ বছরের ব্যক্তি

ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়নে পুলিশের মাদকবিরোধী অভিযানে ছয় পিস ইয়াবাসহ তমাল জমাদ্দার (৫৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় আরও চারটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

রোববার (১৬ আগস্ট) রাত ১২টার দিকে রসুলপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কলমীর মোড়ের পশ্চিম পাশে কাশেম সর্দারের বাড়ির সামনে পাকা সড়ক থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের এজাহার সূত্রে জানা গেছে, শশীভূষণ থানার উপপরিদর্শক (এসআই) সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা তামিল ও মাদক উদ্ধারে অভিযান পরিচালনা করছিলেন। এ সময় ইয়াবা কেনাবেচার সময় তমাল জমাদ্দারকে আটক করা হয়। তাঁর কাছ থেকে ছয় পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তমাল জমাদ্দার অন্য থানা এলাকা থেকে পাইকারি দরে ইয়াবা কিনে শশীভূষণ থানার বিভিন্ন এলাকায় মাদকসেবীদের কাছে বিক্রি করার কথা স্বীকার করেছেন। এর আগেও তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় চারটি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তমাল জমাদ্দারকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। জনগণের স্বার্থে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।