সর্বশেষঃ

লালমোহনে আন্তঃক্লাস ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ভোলার লালমোহন উপজেলার লর্ডহার্ডিঞ্জ রেসিডেনশিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে আন্তঃক্লাস মাধ্যমিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত ফাইনাল খেলায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় দর্শকেরা উপস্থিত ছিলেন। মাঠে শিক্ষার্থীদের খেলায় উৎসাহ দিতে দর্শকদের সরব উপস্থিতি ছিল।

ফাইনাল খেলায় লর্ডহার্ডিঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাহমুদুল হক হাওলাদার, ইউনিয়ন বিএনপির সভাপতি ইব্রাহিম খলিল, সাবেক ইউপি সদস্য আব্দুল কাদের মিয়া, ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফয়েজ উল্লাহ খান ও ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি হানিফ মাতাব্বর উপস্থিত ছিলেন।

এ ছাড়া বিদ্যালয়ের পরিচালক আবুল হাসনাত তানজিল ও সহকারী পরিচালক রুবেল চৌধুরীসহ শিক্ষক-কর্মচারীরা উপস্থিত ছিলেন। খেলার মাঠ পরিচালনার দায়িত্বে ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক রহমত উল্লাহ শাহিন।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে এ ধরনের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন ক্রীড়া কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।

সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে টুর্নামেন্টের ফাইনাল আয়োজন সম্পন্ন হওয়ায় উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।