সর্বশেষঃ

ভোলার লালমোহনে ফ্যামিলি কার্ড জরিপে সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী পদে নির্বাচিতদের নাম ঘোষণা

আরিফুল ইসলাম রিয়াজ, স্টাফ রিপোর্টার

ভোলার লালমোহন উপজেলায় ফ্যামিলি কার্ড জরিপ-২০২৬ কার্যক্রমে সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী পদে আবেদনকারীদের পরীক্ষা শেষে নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। প্রকাশিত তালিকা অনুযায়ী, উপজেলার ১টি পৌরসভা ও ৯ টি ইউনিয়নে ৮ জন কে সুপারভাইজার পদে নির্বাচিত করা হয়েছে। রিজার্ভ রাখা হয়েছে ১ জন প্রার্থীকে। পৌরসভায় তথ্য সংগ্রহকারী পদে ১৬ জন নির্বাচিত হয়েছেন। রিজার্ভ রাখা হয়েছে ২জন প্রার্থীকে। এছাড়া ৯টি ইউনিয়নে তথ্য সংগ্রহকারী পদে ১১০ জন প্রার্থীকে নির্বাচিত করা হয়েছে। রিজার্ভ রাখা হয়েছে ১২ জন প্রার্থীকে। এ বিষয়ে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সিফাত বিন সাদেক জানান, পরীক্ষা ও যাচাই-বাছাই শেষে যোগ্যতার ভিত্তিতে নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। ফ্যামিলি কার্ড জরিপ কার্যক্রম সুষ্ঠু ও নির্ভুলভাবে সম্পন্ন করতে নির্বাচিতদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে।

 

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।