সর্বশেষঃ

ভোলায় মেঘনা থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার ॥
ভোলার মেঘনা নদী থেকে অপরিকল্পিত ও অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। রোববার (৮ আগষ্ট) বিকেলে সদর উপজেলার ইলিশা ইউনিয়নের জংশন বাজার এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় বক্তারা অভিযোগ করেন, মেঘনা নদীর স্বাভাবিক গতিপথ ও স্রোতের পরিবর্তনের পাশাপাশি অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের কারণে নদীভাঙনের ঝুঁকি বাড়ছে। এতে জংশন বাজারসহ আশপাশের জনবসতি ও স্থাপনা হুমকির মুখে পড়তে পারে বলে আশঙ্কা করছেন তারা। স্থানীয়দের ভাষ্য, নদী থেকে নিয়মনীতি উপেক্ষা করে বালু উত্তোলন অব্যাহত থাকলে ভাঙনের তীব্রতা আরও বাড়তে পারে। এতে বসতভিটা, কৃষিজমি ও স্থানীয় গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
মানববন্ধনে অংশ নেওয়া ব্যক্তিরা দ্রুত মেঘনা নদী থেকে অবৈধ ও অপরিকল্পিত বালু উত্তোলন বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ দাবি করেন। একই সঙ্গে নদীভাঙনের ঝুঁকি বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা। স্থানীয়দের দাবি, বালু উত্তোলন বন্ধে দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে ভবিষ্যতে ভোলার এ এলাকায় আরও বড় ধরনের নদীভাঙন দেখা দিতে পারে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।