সর্বশেষঃ

লালমোহনে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

ভোলার লালমোহনে হত্যা মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ও দীর্ঘদিন পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৮-এর ভোলা ক্যাম্প।

শনিবার (৮ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে লালমোহন থানা এলাকায় অভিযান চালিয়ে মো. ইসমাইল হোসেন (৫৫) নামের ওই আসামিকে গ্রেপ্তার করা হয়। তিনি লালমোহন উপজেলার বাসিন্দা।

র‌্যাব-৮ ভোলা ক্যাম্পের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইসমাইল হোসেনের বিরুদ্ধে জিআর নং-৮৫৫/৯৯ (পটুয়াখালী) ও সেশন মামলা নং-৪৬/০১ রয়েছে। মামলায় ২০০৬ সালের ৫ এপ্রিল বিশেষ দায়রা জজ, পটুয়াখালী তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন। রায়ের পর থেকেই তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।

তথ্যপ্রযুক্তি ও বিশেষ গোয়েন্দা তৎপরতার মাধ্যমে তার অবস্থান শনাক্ত করে র‌্যাবের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ইসমাইল হোসেনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য লালমোহন থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।