এসএসসি পরীক্ষায় ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পাসের হার ৯৫.২৪ শতাংশ
কেরানীগঞ্জে ফুটবল খেলায় ভোলা সুপার কিং চ্যাম্পিয়ন

স্টাফ রিপোর্টার ॥
ঢাকার কেরানীগঞ্জ কদমতলী টাইলস্ এন্ড স্যানিটারী মার্চেন্ট এসোসিয়েশন আয়োজিত বার্ষিক ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর ফাইনাল খেলা অনেক আনন্দের মধ্যে দিয়ে শেষ হয়েছে। ফাইনাল খেলায় অংশ গ্রহণ করেন ভোলা সুপার কিং (মাশাল্লাহ টাইলস্) বনাম কদমতলী ইউনাইটেড এ এফ সি (ফাতেমা টাইলস্)। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল খেলায় ফাতেমা টাইলস্ ৪-০ গোলে মাশাল্লাহ টাইলস্ কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। বিজয়ী দলের সজিব জুনিয়র ম্যাচ সেরা, টুর্নামেন্ট সেরা এবং গোল সেরা পুরস্কার লাভ করেন। ফাতেমা টাইলস্ এর গোলকিপার হাসান সেরা গোলরক্ষকের পুরস্কার অর্জন করেন।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ টাইলস্ এন্ড স্যানিটারী মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি ও অলিদ টাইলসের মালিক হাজী মোঃ শওকত আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক ও ফাইজা এন্টারপ্রাইজ এর মালিক হাজী মোঃ মিলন হোসেন নিরব, সিনিয়র সহ-সভাপতি ও তিলোত্তমা টাইলসের মালিক হাজী মোঃ আক্তার হোসেন, সহ-সভাপতি ও মুনা ট্রেডার্স এর মালিক হাজী কামরুজ্জামান সবুজ, সহ-সভাপতি ও ঢাকা মোজাইকের মালিক হাজী মোঃ নিজাম উদ্দিন, সহ-সভাপতি ও মারুফ টাইলসে মালিক হাজী মোঃ মাসুদ রানা, যুগ্ম সাধারণ সম্পাদক ও মুন স্টার টাইলসের মালিক মোঃ জাহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ ও গ্রীন ট্রেড ইন্টারন্যাশনাল এর মালিক হাজী মোঃ মনিরুল ইসলাম সুমন, ঝিলমিল বন্ধু মহল সমিতির উপদেষ্টা মোঃ জাকির হোসেন, কোষাধ্যক্ষ মোঃ আব্দুস সামাদ, কেরানীগঞ্জ টাইলস্ এন্ড স্যানিটারী মার্চেন্ট এসোসিয়েশন এর ক্রীড়া সম্পাদক ফুটবল পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টা ও কাসাবা টাইলসের মালিক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক, ফুটবল পরিচালনা কমিটির উপদেষ্টা ও সানজিদা টাইলসের মালিক মোঃ পাপন, প্রচার সম্পাদক ফুটবল পরিচালনা কমিটির উপদেষ্টা ও টাইলস্ কালেকশন এর মালিক মোঃ জাহিদ হোসেন, যাত্রাবাড়ী স্টাফ সমিতির ক্রীড়া সম্পাদক আশরাফুল ইসলাম জিকো।
