এসএসসিতে ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের ৪৭ শিক্ষার্থীর জিপিএ-৫, পাসের হার ৯৭.২০ শতাংশ
ভোলায় দুই ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

স্টাফ রিপোর্টার ॥
ভোলায় বিভিন্ন অনিয়মের অভিযোগে দুটি ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। অভিযানে দুই প্রতিষ্ঠানকে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (১৮ জুলাই) সকাল ১০টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জয়নাল আবেদীনের নেতৃত্বে শহরের কয়েকটি ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতাল পরিদর্শন করা হয়। এ সময় র্যাব ও পুলিশের সদস্যরা অভিযানে সহায়তা করেন। অভিযানকালে বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় আস সুন্নাহ জেনারেল হাসপাতালকে ১ লাখ টাকা এবং যমুনা মেডিকেল সার্ভিসেসকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জয়নাল আবেদীন বলেন, বিভিন্ন অভিযোগের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে দুটি প্রতিষ্ঠানে অনিয়ম পাওয়া গেছে। এজন্য ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। তিনি আরও বলেন, জনস্বার্থে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং স্বাস্থ্যখাতে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিত পরিচালনা করা হবে। জেলা প্রশাসন জানিয়েছে, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে আইন ও বিধিমালা যথাযথভাবে প্রতিপালন নিশ্চিত করতে তদারকি কার্যক্রম আরও জোরদার করা হবে।
