ভোলার লালমোহনে কলেজ ছাত্র কে হ’ত্যা করে ছুরি নিয়ে থানায় হাজির স্কুল ছাত্র

ভোলার লালমোহন পৌর এলাকার ৫ নম্বর ওয়ার্ডের স্বনির্ভর রোডে বৃহস্পতিবার দুপুর ১টার দিকে সংঘটিত হামলায় মো. নয়ন নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন।
নিহত নয়ন পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের ট্রান্সপোর্ট ব্যবসায়ী সালাউদ্দিনের ছেলে। তিনি ডা. আজহার উদ্দিন ডিগ্রি কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার পর অভিযুক্ত হিসেবে পরিচিত মো. মানিক থানায় আত্মসমর্পণ করেছেন। তিনি লাঙ্গলখালী আব্দুল ওহাব মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র এবং লালমোহন সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
তবে এ বিষয়ে লালমোহন থানা পুলিশের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ঘটনার প্রকৃত কারণ ও বিস্তারিত জানতে পুলিশি বক্তব্যের অপেক্ষা করা হচ্ছে।
বিস্তারিত আসছে…
