সর্বশেষঃ

ভোলার বাণীতে সংবাদ প্রকাশের পর

লালমোহনে অবৈধ দোকানপাট উচ্ছেদ অভিযান পরিচালনা

লালমোহন প্রতিনিধি ॥
ভোলা থেকে প্রকাশিত জনপ্রিয় পত্রিকা দৈনিক ভোলার বাণীতে সংবাদ প্রকাশের পর লালমোহন পৌরসভার উত্তর বাজার এলাকায় ফুটপাত এবং ডিভাইডারে অবস্থিত অবৈধ দোকানপাট উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। আজ বুধবার (৬ মে) তারিখের প্রিন্ট পত্রিকার সংখ্যায় “রাতের আঁধারে লালমোহনে ফুটপাত দখলের মহোৎসব” শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এরপর বুধবার সকাল ১১টায় পৌর শহরের বিভিন্নস্থানে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ানুল হক। এ সময় ফুটপাত ও সড়ক ডিভাইডারে অবস্থিত অর্ধশত অবৈধ দোকানপাটসহ বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করেন তিনি।
এছাড়াও বাজারের অন্যান্য স্থানের সড়ক ডিভাইডার ও ফুটপাতে স্থাপিত অবৈধ দোকানপাট এবং স্থাপনা আগামী এক সপ্তাহের মধ্যে নিজ দায়িত্বে সরিয়ে নেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ানুল হক। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। এ সময় লালমোহন থানা পুলিশের সদস্য, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, বাজার সমিতির নেতৃবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।