মেজর হাফিজ মন্ত্রী হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল

লালমোহন প্রতিনিধি ॥
মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পাওয়ায় লালমোহনে আনন্দ মিছিল করেছে এনপির নেতা-কর্মীরা। মঙ্গলবার সন্ধ্যার পর এ মিছিল করেন তারা। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথগ্রহণ অনুষ্ঠানে মহামান্য রাষ্ট্রপতির কাছে শপথ গ্রহণ করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে প্রায় লক্ষাধিক ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম। এ নিয়ে মেজর হাফিজ সপ্তমবারের মতো ভোলা-৩ আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।
উল্লেখ্য, ১৯৭১ সালের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধের অকুতোভয় বীর ভোলা-৩ আসন থেকে ৭ম বারের মতো সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করা মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম পেয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব। মুক্তিযুদ্ধের অকুতোভয় বীর এবং ভোলা-৩ আসন থেকে ৭ম বারের সংসদ সদস্য মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমেদ ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সাহসিকতার জন্য ‘বীর বিক্রম’ উপাধি পেয়েছেন। এক সময়কার তারকা ফুটবলার হাফিজ উদ্দিন বিএনপি সরকারের পাট ও পানি সম্পদ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।
