সর্বশেষঃ

মনপুরায় আ’লীগ নেতা ও স্বেচ্ছাসেবকলীগ সভাপতি আটক

স্টাফ রিপোর্টার, মনপুরা ॥ ভোলার মনপুরায় বিশেষ অভিযানে উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবদুর রহমান রাসেদ মোল্লা ও ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ সভাপতি সোহেল মেম্বারকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ভোর ৫ টায় উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের মাষ্টারহাট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে দুপুর ৩ টায় আদালতের মাধ্যমে আটককৃত দুইজনকে ভোলা জেল হাজতে প্রেরণ করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- মনপুরা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও ৩নং উত্তর সাকুচিয়া ইউনিয়নের আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবদুর রহমান রাসেদ মোল্লা ও ৩নং উত্তর সাকুচিয়া ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ও ইউপি সদস্য মোঃ সোহেল মেম্বার। আটককৃত দুই জনের বাড়ি উপজেলার ৩নং উত্তর সাকুচিয়া ইউনিয়নের মাষ্টারহাট এলাকায়।

মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসান কবির জানান, পুলিশ রাতভর অভিযান চালিয়ে আওয়ামীলীগ ও স্বেচ্ছাসেবকলীগ দুই নেতাকে নিজ বাড়ি থেকে আটক করে। পরে আদালতের মাধ্যমে তাদের ভোলা জেলা কারাগারে পাঠানো হয়। তিনি আরও বলেন, ২০২৪ সালের ৬ মার্চ বনবিভাগের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। মামলাটি সংরক্ষিত বনাঞ্চলের গাছ কেটে লুট করার অভিযোগে করা হয়েছিল।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।