মোতাহার নগর ইউপির ৩ নং ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী আফরান বেপারী! চেয়েছেন সকলের সহায়তা
জীবনের ডায়েরী থেকে গল্প সমগ্র : পর্ব-৩৮

[ ড. টি. এন. রশীদ ]
(গত পর্বের পর) : প্রায় ১ মাস বাবার বাড়ীতে থাকার পর রেশমী রেজার এক চাচার সাথে আবার সিরাজগঞ্জে ফিরে এল। এই চাচাকে রেজা ঢাকায় পড়ার খরচ দেয়। ছেলেটি রেশমীর সম বয়সী হবে। তার নাম ছিল আজিম। সিরাজগঞ্জ তিন চার দিন ছিল। সারা দিন শুধু হৈ চৈ করে কাটাত। কখন কিরাম খেলত কখন লুডু খেলত। খেলার সময় সে চাচী আম্মা (রেশমীকে) আহ্বান করত। আজিম বি.এস.সির ছাত্র। এমনি এই তিন চারদিনে আজিমের সাথে কেরাম খেলে রেশমির মনটা যেন চাঙ্গা হয়ে উঠল।
রেশমী খুলনা থেকে আসার দু’দিন পরেই আবার রেজা মফস্বলে গেল। রেশমীর এ ব্যাপারটা মোটেই ভাল লাগল না। কোথায় স্বামীকে সে নিবিড় করে পাবার জন্য ব্যাকুল কামনা জানাল খুলনা থেকে বিকাল পাচটায় এসে তারা সিরাজগঞ্জ নামল, বাসায় আসতে আসতে ছ’টা বেজে গেল। তখন রেজা বাসায় ছিল না। কাছে কোথাও যেন গিয়েছিল। ঘরে ঢুকেই রেশমীকে দেখে অবাক হয়ে গেল। পথে আবার হটাৎ মিঠুর ঠান্ডা লেগে জ্বর হয়ে গেল। রেশমী বার বার রেজাকে সে কাহিনী শোনাল। সন্ধাবেলায় রেজা বারান্দায় বসে কয়েকজন ভদ্রলোকের সাথে গল্প করছিল। মিঠু তখন ঘুমিয়ে পড়ছে। মিঠুর গায়ে মশারি দিয়ে রেশমী চেয়ে আছে তার স্বামীর গন্তব্য পথের দিকে। রেজা গল্প করতে করতে রাত প্রায় এগারটা বেজে গেল।
রেশমীর মনে যেন আকাশ ভরা অভিমান নেমে এল। এতদিন পরে এল, আর তার স্বামী কি না শুধু গল্পই করছে। তার পর অনেক রাত্রে রেজা ঘুমাতে এল। রেশমী অভিমান ভরা হৃদয় মনের রাগ মনে চেপে ঘুমিয়ে পড়ল। তার পর দিন অফিসে যাওয়ার পর তার পুরানা কাজের ঝিটা তাঁর সাথে গল্প করল সাহেবকে এ কয় দিন কত যতœ করে রেধে খাইয়েছি। সাহেব এটা করেছে, সেটা করেছে। পাশের বাড়ীর হিন্দু মেয়ে গুলোর গল্প করল। ওদের বাড়ী কল থাকতেও ওরা দু-বোন দুপুরবেলা আমাদের বাড়ীর কল থেকে পানি নেয়। অত বড় গাড়ী ধাড়ী মেয়ে গুলো এ বাড়ীতে এসে গোসল করে ভিজা কাপড়ে বাড়ী দিরে। রেশমী সবই প্রনল, কিছুই বলল না, শুধু মুখ টিপে টিপে হাসল।
আজিম তিন-চারদিন পর ঢাকায় গেল। ও কয়দিন রেশমীর সাথে কেরাম বোর্ড খেলেই চলে গেল। খাওয়ার সময় বলে গেল আবার আসব চাচী। রেশমী চুপ করে শুনল। রেজা সব সময়ই শুধু কাজ নিয়ে ব্যস্ত থাকে। এ কাজ ছাড়া মানুষের যে অন্য একটা জগত আছে, ভা রেজা বুঝেও না বুঝার অভিনয় করছে। রেশমীকে নিয়ে একটু বেড়ানো একটু গল্প করা, রেজার এ ধরণের অভ্যাস রেশমী কখনো দেখেনি। মিঠু এখন হাটতে শিখেছে, বেশ লাগে দৌড়ে দৌড়ে হাটে। আধো আধো করে কথা বলে। রেজা কিন্তু এসব খুব লক্ষ্য করে। সে ভাল ভাল জামা কাপর তৈরী করে এনে দেয় যখনই সে জামা মিঠু গায় দেয়। তাই যেন ওকে চমৎকার মানায়।
সিরাজগঞ্জে ওরা সালেহা ইসহাক স্কুলের কাছে থাকত। এক তালা পুরানা একটি বাড়ীতে তারা অবস্থান করত। বাড়ীর পাশেই বাড়ী ওয়ালার বাড়ী, রেশমীর বয়স তখন সতের বছরের কিছু কম বেশী ছিল। পল্টু বুড়ো নামের এক ঘোড়ার গাড়ীর দাড়োয়ান ছিল সে রেশমীদের বাসায় মাঝে মাঝে কাজ করত্ পল্টু বুড়ো ভাল বাগানের কাজ করতে পারত। সে শীতের সময় রেশমীর বাসায় সামনে টমেটো আলু, কপির বাগান তৈরী করে দিয়েছিল। একটা কথা রেশমীর নাকি প্রায়ই মনে পড়ত। সকলের বাসায় বাগান করছে, মাটি কোপাচ্ছে। তখনো পল্টু বুড়ো ওদের বাগান আরম্ব করেনি। বাড়ীর ছোট বয় চাকরটাকে ও একদিন রাত্রে শিখিয়ে দিয়েছিল বাড়ীর কানুনগো সাহেবের টমেটো গাছ চুরি করে আনতে। কাজের ছেলে যখন চুরি করে টমেটো গাছ নিয়ে রাত্রে রেজার সামনে দিয়ে যাচ্ছিল, রেজা তখন প্রশ্ন করল, এই গাছ কোথা থেকে এনছিলে? চাকরটা বলল, আম্মা আনতে বলেছে।
রেজা তখনই অফিস রুম থেকে ফিরে এসে রেশমীকে বলল, ঐ গাছ তুমি আনতে বলেছ? রেশমী বলল, হ্যাঁ, কেন তাতে কি হয়েছে? বাবার কাছে যখন ছিলাম- তখন কত গাছ চুরি করে এনেছি, কত ফুল চুরি করে এনেছি। রেজা বলল, তখন তুমি তোমার বাবার মেয়ে ছিলে- আর এখন তুমি এক জনের স্ত্রী, রেশমী ব্যাপারটা উপলব্দি করল কাজটা অন্যায় হয়েছে বুঝতে পারল। তার পর সে কোন দিন আর এমন অন্যায় কাজ করে নাই।
(চলবে—–)।
