বোরহানউদ্দিনে এসএসসি-দাখিল পরীক্ষার্থীদের জন্য দোয়া ও শিক্ষা উপকরণ বিতরণ
ভোলায় ইসলামী আন্দোলনের গণসমাবেশ উপলক্ষে সংবাদ সম্মেলন

ইয়ামিন হোসেন : পিআর পদ্ধতিতে নির্বাচন, প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচারের দাবী আদায়ের লক্ষ্য আগামী ১৩ সেপ্টেম্বর ভোলা সরকারী স্কুল মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর গণসমাবেশ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ভোলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে ভোলা জেলা ইসলামী আন্দোলন।
সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর ভোলা জেলা উত্তরের সেক্রেটারি মাওলানা তরিকুল ইসলাম তারেক লিখিত বক্তব্যতে তাদের গণসমাবেশের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন এবং প্রধান অতিথি হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাইসহ জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে জানান।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তরের সভাপতি মাওলানা আতাউর রহমান মোমতাজী, ভোলা সদর আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা ওবায়েদ বিন মোস্তফা, ভোলা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতি রেজাউল করিম বোরহানী, ভোলা-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা মোসলেহ উদ্দিন, ভোলা-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা কামাল উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা দক্ষিণের সিনিয়র সহ-সভাপতি মাওলানা গোলাম মোর্শেদ, উত্তরের সাংগঠনিক সম্পাদক মাওলানা ইউসুফ আদদান, মাওলানা ইব্রাহীম খলিলসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীগণ।
