মোতাহার নগর ইউপির ৩ নং ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী আফরান বেপারী! চেয়েছেন সকলের সহায়তা
জীবনের ডায়েরী থেকে গল্প সমগ্র : পর্ব-৩২

[ ড. টি. এন. রশীদ ]
(গত পর্বের পর) : রেশমী : ফাগুনে ফাগুনের স্নান সন্ধ্যায় জুঁইয়ের মিষ্টি গন্ধ ভেসে আসছে। বনে বনে পড়ে গেছে সাড়া বসন্ত এল বুঝি বনে বনে। কত গুলো নাম না জানা পার্থী সাঝের আকাশে উড়ে চলছে দেশ হতে দেশান্তরে দূর হতে দূরান্তরে। ওরা যেন ছুটে যাচ্ছে প্রিয়তমের মিলন আকাংখায়। আকাশের তারা গুলো ঝিক মিক করে হেসে উঠল হেসে উঠল দূরের পাইন গাছটা, আর হেসে উঠলাম আমি। আজই রেশমীর চিঠি পেলাম, চিঠি পেয়ে আশ্চর্য, বিস্মিত ও স্তম্ভিত হয়ে গেলাম। চিঠিটাকে বার বার তাকিয়ে তাকিয়ে দেখলাম। লেখাগুলো চোখের সামনে দিয়ে নেচে নেচে চলে যাচ্ছিল। পড়তে ও সাহস হচ্ছিল না। এ কিভাবে হয়? চারদিন পূর্বেইত দেখেছি- ইত্তেফাকে জনৈক ভ্রদলোক তাঁর স্ত্রীকে নির্দয়ভাবে প্রহর করে বুকে ছোরা বসিয়ে দিয়েছে। তাতে রেশমী ও তার স্বামীর নাম সুষ্পষ্ট কতবার করে ইত্তেফাকের কাগজটাকে ঘুরিয়ে ফিরিয়ে দেখেছি। তার শেষ নেই।
এবার চিঠিটার তারিখ খুঁজে দেখলাম, ৮ দিন পূর্বে লেখা চিঠি। জরীন, তুই হয়তো স্বামী ছেলে মেয়ে নিয়ে সুখে আছিস, শুনলাম তুই লিখিস, ভাল লিখিস। তোর লেখা বিভিন্ন পত্র পত্রিকায় বেরোয়। সমাজে তোর খুব নাম ডাক তোর লেখা সর্বজন বিধিত। যদি পারিস আমার ব্যথাহত জীবনের জন্য একটা গল্প লিখিস। বেচারী লিখেছিল মনের দুঃখ বেদনার কথা, মাঝে মাঝে এমনি পৃষ্ঠায় পৃষ্ঠায় চিঠি লিখিত। একটি ফুলের মত মেয়ে সাফল্য ও প্রতিভার যশ মাথায় করে মনি মুক্তা ছড়াতে চেয়েছিল- কিন্তু এ পাষান্ড তাকে তিলে তিলে পিষে পিষে হত্যা করেছে। তাকে একটু বাঁচতেও দিল না, এই পৃথিবীর রঙ্গ মঞ্চে অভিনয় করে যেতে পারল না। কি দোষ কি তার অপরাধ আর সেই মেয়ে হাড়ানো মা-বাপের হাহাকার আকাশে বাতাসে গাছের পাতায় পাতায় কেঁদে বেড়াবে যুগ হতে যুগান্তর। আমার দু’চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ল চিঠিটাকে বুকে করে ফুলে ফুলে কাঁদলাম- আর এই নলি খামে ভরা চিঠি আসবে না, রেশমীর দুঃখ কষ্টের সংবাদ নিয়ে।
যতটুকু জানি তার বিবাহিত জীবনে মন মালিন্যই তার অশান্তির কারন- তার শেষ পরিনতি হত্যা- রেশমির রূপ ছিল না, ছিল অসম্ভব গুন। সেই গুন দিয়েই-পারল না ঐ ঘাতককে যাদু মন্ত্রে ভুলিয়ে রাখতে। চেষ্টা করেছিল হয়ত অনেক কিন্তু তার নিয়তি তাকে এগুতে দিল না। সোনার চামচ মুখে করে যে পৃথিবীতে এসেছিল, সে রক্তের সাগর বইয়ে চলে গেল এই পৃথিবী থেকে। একে বলে নিয়তির পরিহাস ললাটের লিখন।
স্বামীর কথাই বলা যাক- তার স্বামী তাকে কোন দিন ভাল বাসেনি- স্বামী যখন তাকে বিয়ে করে ছিল, তখন রেশমীর বয়স ১২ বছর আর তার বয়স ২৪ বছর। প্রথম বিয়ে করেই রেশমীকে বলে ছিল হেংলা, রোগা এ বৌকে নিয়ে ঘর করা যায় না। সে দেশ ত্যাগী হবে কাদীয়ানীদের সাথে ধর্ম প্রচার করে বেড়াবে। রেশমী এ সব কথা শুনে কেঁদে ছিল অনেক কেঁদে ছিল। বাড়ীতে বাবা মা ভাই বোনরা আছে ওরা দেখলে কি ভাববে? এজন্য ঘরের দরজা বন্ধ করে কেঁদে ছিল। এত কান্না যে তার কোথায় ছিল আজ তা ভেবে দিশা পায় না। স্বামী যখন তাকে চিঠি দিত সে উত্তরটা পর্যন্ত তাকে দিতে জানত না। বাপ তাকে ডেকে নিয়ে এসে চিঠির ভাষা বলে দিত। তার পর রেশমী নিজেই চিঠি লিখতে পারত। চিঠি লেখার কথা মনে পড়লে আজও রেশমীর হাসি পায়। চিঠি লেখা কলমের কালি কিছুটা লাল, কিছুটা কালো, কিছুটা হলুদ এ রূপ হরেক রং দিয়ে চিঠি লিখতে রেশমী আনন্দ পেত।
স্বামী যখন যৌবনের উত্তাল তরঙ্গ তুলে সাগরের মত ঢেউ নিয়ে এসে তার কাছে দাঁড়াল সে তখন মরা নদীর সোতার মত আর এক দিকে মুখ ফিরিয়ে থাকল, এ দোষ কার? তার না স্বামীর। না বাপের? কে দেবে এ প্রশ্নের উত্তর। তাই বলে কি রেশমীর মন ছিল না? কিন্তু রূপ? রূপ রেশমী কোথায় পাবে? সুন্দর স্বাস্থ্য সে কোথায় পাবে? এ যে খোদার দান আল্লাহ তাকে তা দেয়নি- স্বামী লিখেছে, রেশমী আমি চাই এমন একটা মেয়ে যার চুম্বনে গাল ভরে যাবে আলিঙ্গনে বুক ভরে উঠবে। কিন্তু রেশমী তা তাকে দিতে পারেনি। তাই বলে কি তার যৌবন ছিল না? ভালবাসা ছিল না? বাহিরের রূপ দিয়েই কি মানুষের মনের বিচার হয়? (চলবে————)
