মানবিক পুলিশ মামুনকে সম্মাননা দিল পরিবর্তন যুব উন্নয়ন সংস্থা
অট্টালিকা ও বিত্ত বৈভবের মাঝে আমেনার মতো শিশুদের খবর কেউ রাখেনা

আশরাফুল আলম সজিব ॥ হুইল চেয়ারে বসেই জীবন চলে মুন্নির (৩৮)। ভিক্ষাবৃত্তি তার একমাত্র পেশা। স্বামী আর ৩ কন্যা সন্তান নিয়ে তার সংসার। বড় ২ মেয়ের বিয়ে হয়ে গেলেও রয়েছে আরেকটি কন্যা সন্তান আমেনা (৩)। সকাল থেকে একটি বিল্ডিং এর সিড়ির পাশে বসেই কাগজ নিয়ে খেলায় মনোযোগী সে। মায়ের কথা মনে পরতেই ছুটে আসেন বটতলায় থাকা মায়ের কাছে, এভাবেই দিন কাটে তার। স্বামী মো: রিয়াজ (৪৫) থেকেও যেনো নেই। সারাদিন কাটে তার রিকশা চালিয়ে। থাকে মহাখালী আইপিএস মসজিদের পুকুরের পাশের বস্তিতে।

গুলশানের মতো আলিশান এলাকার বটতলায় হুইল চেয়ারে বসেই ভিক্ষাবৃত্তির কাজ করেন মুন্নী কিন্তু এ বয়সে বাসাবাড়িতে বাবা-মায়ের কোলে বসে আদর সোহাগেই বড় হওয়ার কথা তার। কিন্তু মাত্র ৩ বছর বয়সে ভিক্ষাবৃত্তির মতো একটি নিন্ম মানের পেশাকে চিনতে শিখছে আমেনা। এদের মতো এমন অসহায় হাজারো আমেনার খবর কেউ রাখেনা। ফুটফুটে এই শিশুটি ধিরে ধিরে বড় হবে ঠিকই, কিস্তু কে দিবে তার শিশু সুরক্ষা ও সামাজিক নিরাপত্তা। এর জবাব হয়তো আমাদের কারো কাছে নেই।
