সর্বশেষঃ

নদী ভাঙ্গন রোধে ভোলায় কোরআন খতম-দোয়া

মোঃ আরিফ হোসেন ॥ ভোলা সদর উপজেলার শিবপুর ও মেদুয়া ইউনিয়নের মেঘনা তীরবর্তী নদী ভাঙ্গনে দিশেহারা হয়ে পরছে এলাকাবাসী। নদী ভাঙ্গন থেকে রক্ষা পেতে কোরআন খতম ও দোয়ার আয়োজন করেন স্থানীয় এলাকাবাসী ও সাধারণ জনগণ। বুধবার (১৬ জুলাই) আসর বাদ এই দোয়ার আয়োজন করা হয়। এ সময় স্থানীয় জনগণ, বিভিন্ন মাদ্রাসার আলেম ও ছাত্ররা এই দোয়া অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
এলাকাবাসীর আল্লাহর কাছে একটাই চাওয়া আর যেন তাদের ফসলী জমি এবং ভিটা বাড়ি না হরাতে হয়। বর্ষা মৌসুমের শুরুতে এই ভাঙ্গন তীব্র আকার ধারন করে যা ভোলার খাল সংলগ্ন এলাকা সহ প্রায় ৩ থেকে ৪ কিলোমিটার সহ ভাঙ্গন দেখা দেয়। আর মাত্র কয়েক মিটার দূরে আছে শহর রক্ষা বেরীবাধ। যদি এই বেরীবাধ ভেঙ্গে যায় তাহলে পানিতে তলিয়ে যাওয়ার আশংকা দেখা দিতে পারে ভোলা শহরসহ ভোলার অনেক সরকারি অনেক স্থাপনা।
জানা গেছে, শিবপুরের নদী ভাঙ্গন কবলিত এলাকা থেকে ভোলা সদরের যুগিরগোলের দূরত্ব মাত্র ৪ কিলোমিটার। এই জায়গা জুড়ে আছে কয়েকটি মাধ্যমিক বিদ্যালয়, ২০টির উপরে প্রাইমারি স্কুল। ভোলার একমাত্র বিদ্যাপাঠ ভোলা সরকারি কলেজ এবং ভোলার ২০ লক্ষ মানুষের চিকিৎসার শেষ ঠিকানা ভোলা সরকারি হাসপাতালসহ সরকারি-বেসরকারি অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা। এই সমস্ত স্থাপনা রক্ষা করতে হলে অতি দ্রুত মেঘনার এই ভাঙ্গন থেকে শিবপুর কে রক্ষা করতে হবে।


মেঘনার এই ভাঙ্গনে শিবপুর মেদুয়ার হাজার হাজার মানুযের ফসলী জমি এবং ভিটা বাড়ি হারিয়ে প্রায় নিশ্ব হয়ে দিশেহারা হয়ে গেছে এই নদী ভাঙ্গন কবলিত এলাকার মানুষ। ইতিমধ্যে পানি উন্নয়ন বোর্ড জিও ব্যাগের মাধ্যমে বালি ফেলে ভাঙ্গন থেকে রক্ষার চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু পানির ¯্রােতের কারণে সেগুলোও তলিয়ে যাচ্ছে, রোধ হচ্ছে না ভাঙ্গন। একালার মানুষের এখন শুধু একটাই দাবী নিরাপদ টেকশই বাদ নির্মাণসহ সিসি ব্লকের মাধ্যমে এই ভাঙ্গন রোধ করা হোক।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।