মিথ্যা অভিযোগ ও অপ-প্রচারের প্রতিবাদে দৌলতখানে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার ॥ মিথ্যা অভিযোগ ও অপ-প্রচারের প্রতিবাদে দৌলতখানে সংবাদ সম্মেলন করেছেন উত্তর জয়নগর ইউনিয়নের যুবদলের সহ-সভাপতি মোঃ সফিকুল ইসলাম। সোমবার দুপুরে ঘুইংগারহাট এলাকায় এ সংবাদ সম্মেলন করেন তিনি। সংবাদ সম্মেলনের মাধ্যমে মিথ্যা অভিযোগ ও অপ-প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং পাশাপাশি সুষ্ঠ তদন্ত সাপেক্ষে অপ-প্রচার যিনি করেছেন তার বিচার দাবী করেছেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের ১নং ওয়ার্ডের বিতর্কিত ও মামলাবাজ এবং দেহ ব্যবসায়ী নারী জোসনা বেগম এর রোষানলে পরে বহু মানুষ সর্বশান্ত হয়েছে। তার অপকর্মের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলেই বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে জেল খাটানোই তার পেশা। মামলা কিংবা জেল খাটাতে না পারলে প্রশাসনের উর্ধতন দপ্তরে গিয়ে মিথ্যা অভিযোগ দায়ের করে সমাজের গন্যমান্য ব্যক্তিদেরকে হেনস্তা করাই তার কাজ। তার মামলার অত্যাচারে জিম্মি শত শত নারী ও পুরুষ। তার ধারাবাহিক অপকর্মের বিচার দাবি করেও কোন প্রতিকার পাচ্ছেন না ভুক্তভোগীরা।
তিনি আরো বলেন, উত্তর জয়নগর ১নং ওয়ার্ডের ইসমাইল ফরাজী বাড়ীর পার্শে সামান্য কিছু জমি ক্রয় করে জোসনা বেগম বসবাস শুরু করে। বসবাসের পর থেকেই পার্শ্ববর্তী লোকমানসহ আরো অনেকের বিরুদ্ধে জমি-জমা বিরোধের অযুহাতে মামলা দিয়ে হয়রানি করে আসছে। ভুক্তভোগী লোকমান সহ বেশ কয়েকজন ব্যক্তি আমাকে বিষয়টি অবগত করলে আমি স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে উভয় পক্ষকে ডেকে মিমাংসার চেষ্টা করি। মিমাংসায় কাগজ পত্র পর্যালোচনায় জোসনা বেগমের পক্ষে মতামত না যাওয়ার ফলে সে ক্ষুব্ধ হয়ে মিমাংসা বয়কট করে প্রশাসনসহ বিভিন্ন দপ্তরে দৌড়ঝাপ চালায়। ইতিমধ্যে দীর্ঘ বছর ধরে জোসনা বেগম এলাকার বিভিন্ন নিরিহ মানুষের বিরুদ্ধে নারী নির্যাতন মামলাসহ বিভিন্ন মামলা দিয়ে এলাকার শত শত নারী পুরুষকে জিম্মি করে রেখেছেন।
তার অন্যায় অতাচারের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য ২০১৩ সালে এবং চলতি বছরের ৪ মে ভোলা-চরফ্যাশন সড়কের ঘুইংগারহাট বাজারে হাজার হাজার নারী পুরুষ রাস্তা অবরোধ করে তার বিচার দাবিতে মানববন্ধন করেছেন। যা এটিএন নিউজ, মোহনা টেলিভিশন, নাগরিক টেলিভিশন, বাংলা টিভি, প্রথম আলো, যুগান্তর, চ্যানেল ভোলাসহ জাতীয় ও স্থানীয় একাধিক টিভি, পত্রিকা ও অনলাইন মাধ্যমে প্রকাশিত হয়েছে। সর্বশেষ জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। কিন্তু এখন পর্যন্তও তার ব্যাপারে প্রশাসনের কোন কার্যকরী পদক্ষেপ লক্ষ্য করা যায় নি।
এদিকে গত ১০/০৭/২০২৫ ইং তারিখে “অনলাইন সকালের সংবাদ” নামে একটি গনমাধ্যমে দেখতে পাই সেই বিতর্কিত নারী জোসনা বেগমের কবর স্থানের জমি দখল, পুকুরের মাছ লুট করে নিয়ে বিক্রি করেছি মর্মে আমার বিরুদ্ধে অপপ্রচামূলক মিথ্যা বানোয়াট ও করুচিপূর্ন মন্তব্য করে অভিযোগ তুলেছেন। যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রনোদিত।
মুলত জোসনা বেগম যেই কবর স্থানের জমি নিয়ে অভিযোগ তুলেছেন, সেখানে আগেও কোনো কবর স্থান ছিলোনা এখনও নাই। আর পুকুরটি হচ্ছে লোকমান গং মালিকানাধীন। পুকুরটি বর্তমানে মসজিদ ব্যবহার করছেন। জমি কিংবা পুকুরের সাথে আমার পৈত্রিক কিংবা ত্রয়কৃত কোনরকম সম্পৃক্ততা নেই। আমাকে সামাজিক ভাবে হেও প্রতিপন্ন করার জন্যই এই মামলাবাজ জোসনা বিভিন্ন দপ্তরে গিয়ে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে অপপ্রচার চালাচ্ছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
অন্যদিকে জোসনা বেগমের নানা হয়রানির শিকার হয়ে তার বিরুদ্ধে স্থানীয় একাধিক ভুক্তভোগী বক্তব্য দিয়েছেন। উত্তর জয়নগর এলাকার ১নং ওয়ার্ডের আবুল কাশেম নামে এক ভুক্তভোগী বলেন, জোসনা তার নিজের গাছ কেটে নিজে কেটে আমাকে হয়রানি করেছে। আমি গাছ কেটেছি এমন অভিযোগ এনে ২০১৫ সালে আমার বিরুদ্ধে থানায় অভিযোগ করেন। এর প্রেক্ষিতে থানার মাধ্যমে ২০ হাজার টাকার মাধ্যমে নিজেকে সেই ঝামেলা থেকে মুক্তি পাই।
একই রকম অভিযোগ করেন একই এলাকার আব্দুর রহিম। তিনি বলেন, জোসনা তার ঘরের পাশে একটি জমি ক্রয় করেন। পরবর্তীতে জোসনা তার জমির পাশে থাকা আমার জমি ক্রয় করার জন্য উঠে-পড়ে লাগেন। কিন্তু আমি তাতে রাজি না হওয়ায় আমার বাড়ীতে এসে আমার স্ত্রী রিনা বেগমকে বিনা কারণে মারধর করে। এ ঘটনায় সে উল্টো আমার বিরুদ্ধে তাকে হেনস্থা করার অভিযোগ এনে ২০১৫ সালে মালা করে।
শুধু আবুল কাশেম, আব্দুর রহিম না এরকম আরো অভিযোগ করেন একই এলাকার সামছুদ্দিন, হোসেন, মোঃ আলমগীর। তারা বলেন, জোসনা খারাপ প্রকৃতির মহিলা। তার কাজই হচ্ছে মানুষের সাথে গায়ে পড়ে ঝগড়ায় লিপ্ত হওয়া। এর মাধ্যমে তাদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেয়। তার অত্যাচারে এলাকার মানুষ অতিষ্ঠ। তার পরিবারটি-ই খারাপ। শুধু জোসনা নয় তার আরো যে দুই বোন (রেখা ও পিংকি) রয়েছে তারাও খারাপ প্রকৃতির। তারাও বিভিন্ন অসামাজিক কার্যকলাপের সাথে জড়িত। আমরা এই খারাপ ও দুষ্ট প্রকৃতির মহিলার অত্যাচারের হাত থেকে রক্ষা পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। সংবাদ সম্মেলনে ভুক্তভোগীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।