ফলোআপ

ভোলায় গৃহবধূকে ধর্ষণের অভিযুক্ত সেই কামাল গ্রেপ্তার 

ইয়ামিন হোসেন৷৷ ভোলা সদর উপজেলার রাজাপুরে গৃহবধূ কে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত সেই কামাল কে গ্রেপ্তার করেছে পুলিশ। ১৩ই জুলাই দিবাগত রাতে পশ্চিম ইলিশা ১নং ওয়ার্ডে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন। কামাল রাজাপুর ৪নং ওয়ার্ডের তোফাজ্জল হোসেন মাঝির ছেলে।

ইলিশা ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক তাজিম ইসলাম, মামলার তদন্তকারী কমকর্তা উপ-পরিদর্শক সুবীর সাহাসহ পুলিশের টিম রাতভর অভিযান চালিয়ে কামাল কে গ্রেপ্তার করেন। উল্লেখ্য, গত ৮ই জুলাই দিবাগত রাতে রাজাপুরে গৃহবধূ কে হত্যার হুমকি দিয়ে ধর্ষণের অভিযোগ উঠে কামালের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে ভোলা সদর মডেল থানায় মামলা করেন। যার নং-২১।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।