আমি আপনাদেরকে দিতে এসেছি : নোমান চেয়ারম্যান

স্টাফ রিপোর্টার ॥ ভোলা জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটি সদস্য ও দক্ষিণ দিঘলদী ইউনিয়নের গণ মানুষের নেতা ও সাবেক চেয়ারম্যান ও বর্তমান নিয়ামতপুর মাধ্যমিক বিদ্যালয় নবনির্বাচিত ম্যানেজিং সভাপতি আলহাজ্ব আবু নোমান মোঃ ছফিউল্লাহ বলেন, আমি এই বিদ্যালয়ের সভাপতি হয়ে আপনাদেরকে দিতে এসেছি, কোন দিনই নিব না। তিনি আরো বলেন, আমি আপনাদের কাছে একটা জিনিসই দাবি করব যাতে এই স্কুলে শিক্ষার মান উন্নয়ন আরো ভালো হয় এবং পাশাপাশি ছাত্র-ছাত্রীদেরকে খেলাধুলা শিখাতে হবে এবং মোবাইল থেকে বিরত থাকতে হবে। মঙ্গলবার দুপুরে নিয়ামতপুর মাধ্যমিক বিদ্যালয় নবনির্বাচিত ম্যানেজিং কমিটির মিটিংয়ে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, আমার বাবা একজন শিক্ষক ছিলেন, আমি আশা করব আপনারা সবাই শিক্ষক এবং শিক্ষার প্রতি এবং ছাত্র-ছাত্রীদের প্রতি গুরুত্ব দিবেন। মিটিংয়ে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির নবনির্বাচিত সকল সদস্য, স্কুলের সকল শিক্ষকবৃন্দ।
