ভোলার পাঙ্গাশিয়ায় প্রায় এক একর জমির ফলদ ও বনজ বৃক্ষ কেটে নিয়েছে দূর্বৃত্তরা
ভোলায় ইসলামী আন্দোলনের স্বাগত মিছিল

শাহীন কাদের ॥ ‘চলো চলো ঢাকায় চলো, মহাসমাবেশ সফল করো’। এ স্লোগানে আগামী ২৮ জুন শনিবারের সমাবেশ সফল করার লক্ষ্যে বৃহস্পতিবার (২৬ জুন) আছর নামাজ শেষে ভোলা শহরের হাটখোলা জামে মসজিদ চত্বর থেকে একটি স্বাগত মিছিলটি বের হয়। ইসলামী আন্দোলন ভোলা উত্তরেরর নেতা-কর্মীরা এই স্বাগত মিছিলে অংশগ্রহণ করে। স্বাগত মিছিল পূর্ব সমাবেশে এ সময় তারা কিছু দাবী তুলে ধরেন। সেগুলো হচ্ছে- প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার, সংখানুপাতিক (পিআর) পদ্ধতি, সুস্থ নিরপেক্ষ নির্বাচনসহ দেশ ও ইসলাম বিরোধী সকল ষড়যন্ত্র চক্রান্তের প্রতিবাদ। এ সময় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন ভোলা উত্তরের সভাপতি মাওলানা আতাউর রহমান মোমতাজি, সাধারণ সম্পাদক মাওলানা তরিকুল ইসলাম তারেকসহ অন্যান্য নেতৃবৃন্দ। মিছিলটি হাটখোলা জামে মসজিদ প্রাঙ্গন থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় ইসলামী আন্দোলনের কয়েক শতাধিক নেতা-কর্মী স্বাগত মিছিলে অংশ নেয়।
