ভোলায় স্বামীর বিরুদ্ধে স্ত্রীর মামলা ॥ ক্ষুব্ধ হয়ে শশুর বাড়িতে হামলা চালালেন স্বামী

স্টাফ রিপোর্টার ॥ ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে স্বামীর বিরুদ্ধে স্ত্রী’র মামলা করায় ক্ষুব্ধ হয়ে শশুর বাড়িতে হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। রোববার (২২ জুন) সন্ধ্যা আনুমানিক ৭ টা ৩০ মিনিটে এ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন ভুক্তভোগী স্ত্রী মুক্তা মনি।
মুক্তা মনি জানান. ২০২৪ সালে ভেলুমিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের বেচুখাঁ বাড়ির মোঃ মাইনুদ্দীন মেস্তুরির ছেলে রাসেলের সাথে পারিবারিক ভাবে বিবাহ হয় তাদের তবে বিয়ের শুরুটা খুব একটা ভালোভাবে কাটলেও বিপত্তি বাদে বিয়ের কিছুদিন পর। মুক্তা মনিকে তার বাবার কাছ থেকে যৌতুকের টাকা নিয়ে আসতে বলে স্বামী রাসেল (২৬)। তবে অভাবের সংসারে টানাপোড়েনের কারণে মেয়ের আবদার পূরণ করতে পারেন না মুক্তা মনির বাবা মহিউদ্দিন। একদিকে স্বামীর আদেশ অন্যদিকে বাবার বাড়ির অস্বচ্ছতা রিতীমত হতাশার মধ্যে পরেন ভুক্তভোগী স্ত্রী মুক্তা মনি। বাবার বাড়ি থেকে যৌতুকের টাকা না আনতে পারায় কয়েক দফায় স্ত্রী’র উপরে পাশবিক নির্যাতন চালায় স্বামী রাসেল। একপর্যায়ে স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে আইনের দারস্থ হয়ে মামলা করেন স্বামীর বিরুদ্ধে।
পরবর্তীতে কোর্টের নিয়ম অনুযায়ী কোর্ট স্বামীকে ২২ জুন ২০২৫ ইং তারিখে হাজির হতে বলেন। কোর্টের হাজির হওয়ার খবর শুনে আবারও ক্ষুব্ধ হন স্ত্রী মুক্তা মনির প্রতি মোবাইল ফোনে হুমকিসহ নানান কথা বলেন স্ত্রী মুক্তা মনিকে।
তিনি আরও জানান, স্বামী রাসেল মোবাইল ফোন কেটে দেওয়ার কিছুক্ষণ পর তার বাবার বাড়িতে দল বল নিয়ে হাজির হয় রাসেল। মুক্তা মনির বাবা মহিউদ্দিন বাড়িতে না থাকায় সেই সুযোগটা কাজে লাগিয়ে প্রথমে একটি ইট মারে ঘরের চালের উপর এরপর ঘরের মধ্যে থাকা সকলে ভয় পেয়ে চিৎকার করতে থাকে। এরইমধ্যে বাড়িতে থাকা একটি বোরাককে ভেঙে ফেলে তারা। ঘরে থাকা সকলের চিৎকার শুনে পাশ্ববর্তী লোকজন ছুটে চলে আসেন মহিউদ্দিনের বাড়িতে। পরে লোকজনের টের পেয়ে দৌড়ে চলে যান রাসেল ও তার দলবল।
এ ঘটনায় ভোলা সদর উপজেলার ভেলুমিয়া পুলিশ ফাঁড়িতে একটি অভিযোগ দায়ের করা হলে তাৎক্ষণিক এসে ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ। ভেলুমিয়া পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর মোঃ সায়েদুর রহমান বলেন, ভুক্তভোগী পরিবার আমাদের কাছে একটি অভিযোগ দায়ের করেছেন। ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং বাড়িতে হামলার কিছু আলামত পেয়েছি। পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।